1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে – কাজী জাফর উল্লাহ

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৮ জন পঠিত
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে - কাজী জাফর উল্লাহ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে - কাজী জাফর উল্লাহ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে। বিএনপি জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম ও তাদের বিভিন্ন ষড়যন্ত্রের কার্যকলাপের বিরুদ্ধে আওয়ামী লীগের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তিনি। ভাঙ্গা সরকারী কেএম কলেজের পক্ষ থেকে কাজী জাফরউল্লাহ’কে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাজী জাফর উল্লাহ। টানা ৬ষ্ঠ বারের মতো আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় সোমবার সকাল ১১ টায় শতশত শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কলেজ প্রাঙ্গনে লাল গালিচায় ও ফুলের শুভেচ্ছায় বরণ করেন কাজী জাফরউল্লাহকে।

প্রধান অতিথির বক্তব্যে জাফর উল্লাহ আরও বলেন, তিনি টানা ৬ষ্ঠ বারের মতো আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত করায় তিনি দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। কলেজের অধ্যক্ষ ও প্রিন্সিপাল ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও প্রফেসার এ.এবি.এম মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কাজী জাফর উল্লাহ’র সহধর্মিণী ও (ফরিদপুর- ০৪ এর সাবেক সাংসদ) নিলুফার জাফর উল্লাহ। এসময় কলেজ প্রাঙ্গনে এক মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সাবেক যুগ্ন সম্পাদক ঝর্ণা হাসান, কেন্দ্রীয় আ’লীগের কার্যনির্বাহী সদস্য বাবু বিপুল ঘোষ, ভাঙ্গা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ সাকলায়েন ও সাধারন সম্পাদক ফাইজুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদুল হক মিরু মুন্সীসহ ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন, মুক্তিযোদ্ধাগন, শিক্ষকবৃন্দ ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION