1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৩১ জন পঠিত
ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৫০৭ পিচ ইয়াবাসহ শাহ আলম মোল্যা (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার শাহ আলমকে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৮ টার দিকে জেলা সদরের শোভারামপুর এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদরের শোভারামপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ৫০৭ পিচ ইয়াবাসহ শাহ আলম মোল্যা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। শাহ আলম জেলার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের মকিম মোল্যার ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে শাহ আলমের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় এসআই মোহাম্মদ হান্নান মিয়া বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION