1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ইটভাটা ও মৎস্য খামার লুটপাট, বিচার প্রার্থী নারীর সাংবাদিক সম্মেলন

  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫০৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সদর উপজেলার পাচচর থেকে ইট ও মাছ লুটে নেয়ার পর ভাটায় প্রবেশ করতে দিচ্ছেনা দাবী করে সাংবাদিক সম্মেলন করেছেন ভাটা ও মৎস্য খামারের মালিক শিল্পী রানী গুন।
ফরিদপুর জেলা শহরের একটি রেস্তেরায় শুক্রবার সন্ধায় সাংবাদিক সম্মেলন করেন শিল্পী রানী গুন। এ সময় তার স্বামী স্বপন কুমার পাল ও দুই পুত্র সন্তান উপস্থিত ছিলেন। তাঁরা জেলা সদরের পারচর গ্রামের বাসিন্দা। তিনি ‘এ এস ব্রিকস’ নামে ওই ইটভাটাটির স্বত্ত্বাধিকারী। তার স্বামী জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার পালের নামে রয়েছে মৎস্য খামারটি।
শিল্পী রানী গুনের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে সরকার পতনের পর এই সুযোগকে কাজে লাগিয়ে গত ৭ আগস্ট পাশ্ববর্তী কোমরপুর গ্রামের বাসিন্দা জাকারিয়া মোল্যা পলাশের নেতৃত্বে ওই ভাটা থেকে প্রায় ৭০ হাজার ইট এবং মৎস্য খামার থেকে অন্ত পাঁচ লাখ টাকার মাছ লুটপাট করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানের আলমিরায় থাকা হিসাবের কাগজপত্র, চেক, স্ট্যাম্প, জমির দলিলপত্রসহ নগদ ৬৫ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।
তিনি দাবী করেন, লুটকারীরা বর্তমানে হুমকি-ধমকি দেয়ায় এবং নিরাপত্তাহীনতায় ওই প্রতিষ্ঠান ও এলাকায় প্রবেশ করতে পারছেন না তাঁরা।
তিনি আরো জানান, ওই সময়ে পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় আইনগত সহযোগিতা নিতে পারেননি বলেও জানান। বর্তমানে প্রশাসনের সহযোগিতা চেয়ে লুটপাটে জড়িত সকলের বিচারের দাবি করেন শিল্পী রানী গুন।
এ বিষয়ে জানতে চাইলে লুটপাটের অভিযোগগুলো অস্বীকার করেন জাকারিয়া হোসেন পলাশ। তিনি উল্টা অভিযোগ করে বলেন, আমি সেদিন আমার পাওনাকৃত ইট আনতে গিয়েছিলাম। এরপরই আমার নামে গুজব ছড়ানো হয়েছে হচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION