1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ইজিবাইকের হুড দেখে হত্যা মামলার দুই আসামী আটক করেছে ফরিদপুরের পিবিআই

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ জন পঠিত
ইজিবাইকের হুড দেখে হত্যা মামলার দুই আসামী আটক করেছে ফরিদপুরের পিবিআই
ইজিবাইকের হুড দেখে হত্যা মামলার দুই আসামী আটক করেছে ফরিদপুরের পিবিআই

স্টাফ রিপোর্টার : চোরাই যাওয়া ইজিবাইকের হুড/ছাউনী অন্য একটি ইজিবাইকে দেখতে পেয়ে ফরিদপুর সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের ইজিবাইক চালক বিশ্বনাথ সরকার (৫৫), হত্যা মামলার সাথে জড়িত দুই আসামীকে আটক করেছে ফরিদপুর পিবিআই। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকার আব্দুল হালিম মিয়ার পুত্র মোঃ কামাল মিয়া (৪৬), ভাঙ্গা উপজেলার মানিকদাহ গ্রামের মৃত মোঃ ফিরোজ আহম্মেদ এর পুত্র মোঃ সুমন আহম্মেদ (৩৬) কে আটক করা হয়েছে।

পিবিআই সুত্রে জানা গেছে ২০২২ সালের ১৬ ই জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর পুরাতন লাশ ঘরের সামনে থেকে ইজিবাইক চালক বিশ্বনাথ সরকারকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অচেতনপূর্বক তার কাছে থাকা ব্যাটারী চালিত ইজিবাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারিরা। পরে অচেতন অবস্থ্য়া বিশ্বনাথ সরকার কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় পরের দিন অর্থ্যাৎ গত বছরের ১৭ ই জুলাই সকাল ০৭.২৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মৃত বিশ^নাথের ছেলে রবি কুমার সরকার (৩৫) বাদী হয়ে ২০২২ সালের ১৮ ই জুলাই ফরিদপুর কোতয়ালী থানায় ৩২৮/৩৭৯/৩০২/৩৪ পেনাল কোড ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৯।

উল্লেখিত মামলাটি কোতয়ালী থানা পুলিশ দীর্ঘদিন তদন্তকার্য সম্পাদন করেও কোন রহস্য উদঘাটন না হওয়ায় বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স, ঢাকার নিদের্শ এ মামলাটির তদন্তভার পিবিআই ফরিদপুর জেলার উপর অর্পন করা হয়। পরে ফরিদপুর জেলা পিবিআই এর এস.আই (নিঃ) অখিল কুমার বিশ^াস এ মামলাটি তদন্ত করছিলেন। একই সাথে ফরিদপুর জেলা পিবিআই এর পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পিবিআই এর চৌকস অফিসারদের নিয়ে একটি টিম গঠন করে মামলার রহস্য উধঘাটনে জোড় তৎপরতা চালান। এদিকে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই (নিঃ) অখিল কুমার বিশ্বাস ও তার টিম ফরিদপুর জেলার আনাচে কানাচে চোরাই যাওয়া ব্যাটারী চালিত ইজিবাইকের সন্ধান করতে থাকেন।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৩০ শে আগস্ট ফরিদপুর শহরের ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এর সম্মুখ হতে চোরাই যাওয়া ইজিবাইকের হুড/ছাউনীটি অন্য একটি ইজিবাইকে দেখতে পান এবং ছদ্মবেশে তার পিছু নেন। অতঃপর ইজিবাইকটি আটক করে ঐ ইজিবাইকের মালিকের সূত্র ধরে জানতে পারেন বাখুন্ডার মোঃ কামাল মিয়ার নিকট হতে অনুমান ১ বছর পূর্বে তিনি চোরাই যাওয়া ইজিবাইকের হুডটি ক্রয় করেন। অতঃপর মোঃ কামাল মিয়াকে গ্রেফতার করলে হত্যা মামলায় চুরি হওয়া ইজিবাইকটি ক্রয়বিক্রয়ের সহিত জড়িত এবং তার স্বীকারোক্তি ও দেখানো মতে চোরাই হওয়া ইজিবাইটি গত ৩১ শে আগস্ট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কামাল মিয়া’র দেওয়া তথ্য মোতাবেক গাড়িক্রয় বিক্রয়ের সাথে জড়িত অপর আসামী ভাঙ্গার মোঃ সুমন আহম্মেদকেও গ্রেফতার করা হয়। এদিকে অটককৃত মোঃ কামাল মিয়া ও মোঃ সুমন আহম্মেদ গত ০১ সেপ্টেম্বর শুক্রবার ফরিদপুর ৭নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুল ইসলাম এর নিকট ফৌঃ কাঃ বিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। উক্ত ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা পিবিআই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION