1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৭ জন পঠিত
ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : চাঞ্চল্যকর ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে (৪৫) নৃশংসভাবে হত্যা মামলায় আদালত থেকে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর-১০ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ওই দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের সামচু শেখের ছেলে মনিরুজ্জামান শেখ ওরফে মনির (২৮) ও একই উপজেলার খাগৈর গ্রামের কাশেম মোল্যার ছেলে ছাত্তার মোল্যা (২৫)। সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান শেখ মলয় বোস হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ও ছাত্তার মোল্যা একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ ১১ বছর পর তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

র‌্যাবের এ কোম্পানী অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মলয় বোস হত্যাকান্ডের সাথে তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত মনির ও সত্তার মলয় বোস হত্যাকান্ডের পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।উক্ত আসামীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প) কাজ শুরু করে ও দীর্ঘ প্রায় এক যুগ পর আসামী মনিরুজ্জামান ও সাত্তার মোল্ল্যাকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রসঙ্গ, ২০১২ সালের ৭ই ফেব্রুয়ারী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের সালথার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।পরবর্তীতে এ ঘটনায় মলয় বোসেরর স্ত্রী ববিতা বোস বাদি হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-০৯/০২/২০১২ খ্রিঃ। অতঃপর এ মামলায় ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ ঘটনায় জড়িত অভিযোগে ৯ জন আসামীকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION