1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ইউপি কার্যালয় ও আ’লীগ অফিসসহ দোকানপাটে হামলা ভাঙচুর ও লুটপাট

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
হামলা চালিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং আওয়ামী লীগ অফিসসহ বাজারের অন্তত ১০-১২টি দোকান ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উিনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন ফকির ও তার সমর্থকদের বিরুদ্ধে।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তিতাস জানান, সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকিরের নেতৃত্বে দুই সহস্রাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেলা ১১টার দিকে হামলা চালায়। তারা (হামলাকারীরা) ইউনিয়ন পরিষদের কার্যালয়ের জানালার গ্লাস ও কক্ষের ভিতরের আরবাব পত্র ভাঙচুর করে। হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করে। পরে তারা কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এবং বাজারের অন্তত ১০-১২ টি দোকানে হামলা চালায়। তারা ভাঙচুরের পাশাপাশি দোকানের মালামাল ও নগদ টাকা লুটপাট করে বলেও দাবি করেন তিনি।
কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাণ চৌধুরী জানান, হামলাকারীর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে আরবাবপত্র ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে। প্রকাশ্যে এমন গামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
আর বাজারের ব্যবসায়ীরা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদ ও বাজারে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হামলার নেতৃত্বদানকারী সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকিরকে আটক করা হয়েছে বলে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION