1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

আ.লীগ নেতা হাবি ফকিরের নামে সড়কের নামকরণ করার দাবী

  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২০৮০ জন পঠিত




বিশেষ প্রতিবেদক :
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের প্রয়াত আওয়ামীলীগ নেতা মরহুম মো. হাবিবুর রহমান ফকিরের নামে সড়কের নামকরণ করার দাবী তুলেছেন স্থানীয় রাজনীতিকসহ নানা শ্রেনীপেশার মানুষ।



ওই আওয়ামীলীগ নেতার প্রতি সম্মান জানাতে তারা ইউনিয়নের সিএন্ডবি ঘাট থেকে চাটাম বাজার পর্যন্ত সড়টির নাম “হাবিবুর রহমান ফকির সড়ক” করার দাবী তুলেছেন।



video : http://https://www.youtube.com/watch?v=9K2JYGpO2Nk

ডিক্রিরচর ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান ফজল বলেন, হাবিবুর রহমান ফকির ৭৫ পরবর্তী সময়ে যখন এই এলাকায় অনেকেই আওয়ামীলীগের নাম উচ্চারন করতেন না ভয়ে সেই সময়েও আওয়ামীলীগের হয়ে স্থানীয়ভাবে আওয়ামীলীকে শক্তিশালী করতে কাজ করে গেছেন। বরাবরই তিনি আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সম্মান রেখে ইতিবাচক ভুমিকা রেখেছেন। কখনোই সমালোচিত হননি। বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিকের প্রতি সম্মান জানাতে সড়কটি তার নামে নামকরণ করার দাবী জানাচ্ছি।



ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মানোয়ার ফকির বলেন, আমাদের মুরুব্বি অত্র এলাকার মানুষের বন্ধু হিসেবে পরিচিত মরহুম হাবিবুর রহমান ফকির ইউনিয়ন পরিষদেরও সদস্য ছিলেন। সব সময় তিনি সততার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। সড়কটি তার নামে নামকরণ করা হলে একজন ভালো মানুষের প্রতি সম্মান জানানো হবে।



ডিক্রিরচরের বাসিন্দা মন্তাজ বেপারী বলেন, বঙ্গবন্ধুর সময় থেকে চলমান শেখ হাসিনা সরকার পর্যন্ত জীবদ্দশায় তিনি আমৃত্যু আওয়ামী লীগ ও মানুষের সেবায় ছিলেন। এমন একটি মহৎ মানুষের নামে এই সড়কটি হলে ডিক্রিরচর বাসী গর্বিত হবেন। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION