1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আড়াই লাখ টাকার গাঁজাসহ যুবক আটক

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৪১ জন পঠিত
আড়াই লাখ টাকার গাঁজাসহ যুবক আটক
আড়াই লাখ টাকার গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬ কেজি গাঁজাসহ মো. হাবিবুল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে জানায় অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ওই যুবককে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (২১ জুন) রাত ৯ টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আটক হাবিবুল্লাহ একই উপজেলার নাজিরপুর গ্রামের রাশেদুল হকের ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। সে আন্ত:জেলা মাদক পাচারকারী চক্রের সদস্য বলে জানা গেছে। হাবিবুল্লাহ ফেনী থেকে গাঁজা এনে ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। তিনি আরও বলেন, এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION