1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত মৃদুলের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৮৭ জন পঠিত
আ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত মৃদুলের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান
আ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত মৃদুলের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম উড়াল সড়কে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ফরিদপুর সদরের বাসিন্দা মৃদুল মালোর পরিবারকে আর্থিক সহায়তার স্বরুপ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২৭ শে জুন মঙ্গলবার নিহত মৃদুলের পিতা ও তার ছোটভাই এর হাতে এ অর্থ তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ফরিদপুর ভাঙ্গার মালিগ্রাম উড়াল সড়কে গত শনিবার (২৪ জুন) অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার পিএএ ভাঙ্গা উপজেলার মালিগ্রামে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৭ ব্যক্তির পরিবারকে ১ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুর শহরের লক্ষিপুর নিবাসী নিহত মৃদুল মালোর পরিবারের হাতে ২০ হাজার টাকা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। নিহত মৃদুল মালো ঐ অ্যাম্বুলেন্সের চালক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION