1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আস্থা লাইফ এর ফরিদপুর শাখা উদ্বোধন

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪৭৮ জন পঠিত
আস্থা লাইফ এর ফরিদপুর শাখা উদ্বোধন
আস্থা লাইফ এর ফরিদপুর শাখা উদ্বোধন

স্টাফ রিপোার্টার : ফরিদপুর এ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ফরিদপুর শাখা অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের চকবাজার থানার মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার শুভ উদ্বোধন করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসি (অবঃ)।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চেম্বার অফ কমার্স এর পরিচালক মোঃ মাসুদুল হক,চীফ বিজনেস অফিসার মোঃ আব্দুল মান্নান, শিক্ষাবিদ সমাজ সেবিকা সাবিনা নুর। অনুষ্ঠান পরিচালনা করেন আস্থা লাইফ এর সেলস ম্যানেজার আজাদুর রহমান। এসময় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ প্রমুখ সহ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সালের সেপেন্টম্বর মাসে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। কোম্পানীটি বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সমুন্নত রেখে তাদের নিরলস সেবার মাধ্যমে বীমাখাতে অবদান রাখার লক্ষ্যে বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION