1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আলফাডাঙ্গায় মোটরসাইকেল চোর আটক

  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫৫৮ জন পঠিত
আলফাডাঙ্গায় মোটরসাইকেল চোর আটক
আলফাডাঙ্গায় মোটরসাইকেল চোর আটক

আলফাডাঙ্গা সংবাদদাতা : ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হোন মোটরসাইকেল চোর সোহেল। শনিবার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের মেইনগেটের অপজিটে আবু হাসান মিয়ার বাড়ির সামনে থেকে পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ সময় ফলিয়া গ্রামের সেলিম মিয়ার বাড়ির সামনে থেকে জনতার হাতে আটক হয় মোটরসাইকেল চোর।

পরে খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চোরকে উদ্ধার করে। মোটরসাইকেল চোরের বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে। মোটরসাইকেল চোরকে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে আরও দু জনের সম্পৃক্ততা রয়েছে বলে জানান। তারা হলেন মেহেদী হাসান ওরফে আব্দুল্লাহ, ও মনিরুজ্জামান মনির। এ দুই জনের মধ্যে রায়পুর গ্রামে বাসিন্দা মেহেদী হাসান আব্দুল্লাহ এর আগেও গত বছরের ১৫ জুন ফেনসিডিল সহ আটক হয়ে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতির পদ হারান।

এর পর আবার তিনি চলতি বছরের ১৯ মার্চ কামারগ্রাম একটি ভাড়া বাসায় একজনকে আটকে রাখলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে ফিফটি ফোরে আদালতে চালান করেন। এ নিয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চোর একজনকে আটক করা হয়। পরে তার জবান বন্দি নিয়ে আরও দুইটা মোটরসাইকেল উদ্ধার করা হয়, এবং আরও ২জনকে আটক করেন পুলিশ। তবে একজন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বাকি দু জনকে জিজ্ঞাসা বাদের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION