1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

আগামী সংসদ নির্বাচনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই….এমপি লাবু চৌধুরী

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫৪৪ জন পঠিত
আগামী সংসদ নির্বাচনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই....এমপি লাবু চৌধুরী
আগামী সংসদ নির্বাচনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই....এমপি লাবু চৌধুরী

মনির মোল্যা : ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের তৃণমূলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে।

আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রকে কোন দিন ভয় পায়নি আগামীতেও পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় পাবে আওয়ামীলীগ ইনশাল্লাহ। ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংগঠণিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকাল ১১ টায় সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাস্টারের সভাপতিত্বে এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, কাইমদ্দিন মন্ডল, কাজী আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠণিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া, মানোয়ার হোসেন মুন্নু, দপ্তর সম্পাদক আরিফুর রহমান তালুকদার পথিক, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ সরদার, সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু, চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকিরসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION