1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আগামীকাল সরস্বতী পূজা : শেষ মুহূর্তে জমে উঠেছে প্রতিমা বেচাকেনা

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৬ জন পঠিত
আগামীকাল সরস্বতী পূজা : শেষ মুহূর্তে জমে উঠেছে প্রতিমা বেচাকেনা
আগামীকাল সরস্বতী পূজা : শেষ মুহূর্তে জমে উঠেছে প্রতিমা বেচাকেনা

স্টাফ রিপোর্টার : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। এ উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ স্কুল কলেজ ও মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। সাধারনত হিন্দু ধর্মালম্বী মতে দেবী স্বরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে আখ্যায়িত করা হয়। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।

শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পূজায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ ভক্তরা অঞ্জলি গ্রহণ করবেন। এ ছাড়াও আগামীকাল শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হবে। এদিকে পূজাকে কেন্দ্র করে ফরিদপুর শহরে বিভিন্ন প্রান্তে বেচাকেনা হয়েছে প্রতিমা। আর শেষ মুহূর্তে এসে আরো জমে উঠেছিলো সরস্বতী প্রতিমা বেচাকেনা।

খোঁজ নিয়ে দেখা গেছে শহরের নিউ মার্কেটে ২ নম্বর গেট, ব্যাংক এশিয়া সামনে কাপড় পট্টি মোড়, গোয়ালচামট বাগান বাড়ির সামনে বিক্রি হয়েছে প্রতিমা। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯০০০ টাকার ভিতর প্রতিমা বিক্রি হতে লক্ষ করা গেছে। ব্যবসায়ীরা জানান শেষ মুহূর্তে এসব প্রতিমা বিক্রি করেছেন তারা। তবে শেষ দিন সকালবেলাতে ও বেশ কিছু প্রতিমা বিক্রি হয়েছে। তাছাড়া বেশকিছু প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রতিমা সরবরাহ করছেন তারা।

এদিকে প্রতিমা কিনতে আসা ক্রেতারা জানান এ বছর তুলনামূলকভাবে প্রতিমার দাম বেশি, গত বছর যে প্রতিমা তারা ১০০ টাকা কিনেছিলেন এখন তা বিক্রি হচ্ছে ২০০ টাকা করে। তবে ব্যবসায়ীরা বলেন দ্রব্যমূল্য বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, বলা চলে সব জিনিসের দাম বেড়ে গেছে। আর তাই বাধ্য হয়েই তাদের বেশি দাম নিতে হয়েছে। এদিকে সরস্বতী পূজার আনুষঙ্গিক হিসেবে পলাশ ফুলের বিক্রি বেড়েছে। এক ভাগা পলাশ ফুল বিক্রি হয়েছে ৬০ টাকা করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION