1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আগামীকাল থেকে ফরিদপুরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৮৯ জন পঠিত
আগামীকাল থেকে ফরিদপুরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু
আগামীকাল থেকে ফরিদপুরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীকাল রবিবার (২২ অক্টোবর) বিকাল ৩ টায় এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের নকআউট পর্ব ফরিদপুর সদর উপজেলার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। এ বিতর্ক প্রতিযোগিতায় বৃহত্তর ফরিদপুরের ৫ টি জেলার ১৬টি স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ গ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের মধ্যে অনুষ্ঠিত হবে। এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান,বিপিএম-বার। এতে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান ছাড়াও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক, অভিভাবক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

বিতর্ক অনুষ্ঠানে আগত দর্শকদের মধ্য হতে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কুইজ বিজয়ীদেরকেও পুরস্কৃত করা হবে। এ বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ ও বিতার্কিক ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদানের জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION