1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আওয়ামী লীগের বিগত ১৪ বছরে অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে ..রোমানা হক

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৬ জন পঠিত
আওয়ামী লীগের বিগত ১৪ বছরে অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে ..রোমানা হক
আওয়ামী লীগের বিগত ১৪ বছরে অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে ..রোমানা হক

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে আওয়ামী লীগের ১৪ বছরের উন্নয়ন এবং বর্তমান বাংলাদেশ শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটায় কৈজুরী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বিল্লাল খাঁর বাড়ীর উঠানে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ সময় কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সহধর্মিনী মিসেস রোমানা হক।

প্রধান অতিথির বক্তব্যে রোমানা হক বলেন বিগত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বিধবা ভাতা, শিক্ষা ভাতা, মুক্তিযোদ্বা ভাতাসহ অন্যান্য ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিএনপি-জামায়াত চক্র দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে।

আসন্ন নির্বাচনের কথা তুলে ধরে রোমানা হক বলেন এ নির্বাচন বানচালের জন্য বিভিন্ন অপশক্তি আজ আওয়ামী লীগ তথা সরকারের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্র করছে। তিনি বলেন এ চক্রাকারীদের রুখে দিতে না পারলে দেশে পূনরায় ২০০১ সালের মত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বিধায় এখন থেকেই আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ফরিদপুর আওয়ামী লীগ পূর্বের যে কোন সময়ের চেয়ে অধিক শক্তিশালী।

ফরিদপুরে একটি চক্র আওয়ামী লীগকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদেরও সেই চক্রান্ত সম্মিলিত ভাবে রুখে দেওয়ার কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি রোমানা হক। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কে আবারো নির্বাচনে বিজয়ী করে ক্ষমতায় আনার জন্য এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সহধর্মিনী শ্রাবন্তী বোস। এ ছাড়াও ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ সিদ্দিক, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী সহ আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION