1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

অস্ত্র মামলায় রুবেল ও বিপুলের ১৭ বছর কারাদন্ড

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৩ জন পঠিত
অস্ত্র মামলায় রুবেল ও বিপুলের ১৭ বছর কারাদন্ড
অস্ত্র মামলায় রুবেল ও বিপুলের ১৭ বছর কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে অস্ত্র ও গুলি রাখার দায়ে অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত খন্দকার মোশাররফের ঘনিষ্টজন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি (পরে বহিস্কৃত) ইমতিয়াজ হাসান ওরফে রুবেল (৪৯) এবং রেজাউল করিম ওরফে বিপুলকে (৩৮) দোষী সাব্যস্ত করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। রায় ঘোষণার সময় ওই দুই আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাদের পুলিশ প্রহড়ায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর মধ্যে ইমতিয়াজ হাসান আগে থেকেই কারাগারে ছিলেন। রেজাউল করিম জামিনে ছিলেন। আদালত অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে পিস্তল রাখায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর করে এবং গুলি রাখায় একই আইনের ১৯ (এফ) ধারায় ৭ বছর করে সশ্রম কারাদন্ড কারদন্ড দেন ওই দুই আসামিকে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসামিরা দুটি ধারার সাজা এক সাথে ভোগ করতে পারবেন। প্রসঙ্গত ২০২০ সালের ৭ জুন দিবাগত রাত ৩ টার দিকে শহরের শ্রী অঙ্গন মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ একটি পিস্তল ও দুটি গুলিসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর জব্বার বাদী হয়ে রেজাউল করিমকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হাসান তদন্ত করে রেজাউল করিম ও ইমতিয়াজ হাসানকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী (পিপি) নওয়াব আলী বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

ক্ষমতার ছত্রছায়ায় থেকে অপরাধ করেও যে পাড় পাওয়া যায়না এ রায়ে এ সত্য প্রমাণিত হল ক্ষমতার দাপন দেখিয়ে আপরাধ করেও পাড় পাওয়া যায়না। প্রসঙ্গত ২০২০ সালের ১৬ মে ফরিদপুর শহরের গোয়াল চামট মহল্লা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর ওই বছর ৭ জুন রাতে ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুর-৩ (সদর) তৎকালীন সংসদ সদস্য সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের শহরতলীর বদরপুরস্থ বাস ভবন আফসানা মঞ্জিলে অভিযান চালিয়ে খন্দকার মোশাররফের ঘনিষ্টজন দুই সহদর ভাই সাজ্জাদ হোসেন ও ইমতিয়াজ হাসানকে গ্রেপ্তার করে। এ ঘটনার পর ফরিদপুরের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যায় এবং খন্দকার মোশাররফ রাজনীতি থেকে স্বেচ্ছা নির্বাসনে চলে যান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION