1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়ি ডাকাতি

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪০৬ জন পঠিত
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়ি ডাকাতি
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়ি ডাকাতি

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার ৮ নং কৃষ্ণনগর ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জন ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাপাতালে ভর্তি রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়নের মাধবপুর গ্রামের ঐ সৌদি প্রবাসী নজরুল ইসলাম এর স্ত্রী নিলুফা আক্তার ও তার ৩ ছেলে মেয়ে নিয়ে বাড়িতে বসবাস করে আসছিলেন। এ বিষয়ে নিলুফা জানান, গত ২ জুলাই রবিবার রাতে আমার পিতা লাল চান মোল্যা, মাতা আমিরুন নেছা সহ ৩ ছেলে মেয়েকে নিয়ে ঘুমাতে যাই।

তবে ঘটনার দিন আমরা আকস্মিতভাবে সবাই অচেতন অবস্থায় গভির ঘুমে আচ্ছন্ন হলে রাত আনুমানিক সাড়ে ১২ টা থেকে ১ টা দিকে মুখোশ পরিহিত ৫ জনের একটি ডাকাত দল বাড়ির টিনের বাউন্ডারি কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে আমার মাতা আমিরুন নেছার ডাক চিৎকারে সজাগ হওয়ার পর ৫ জনের একটি ডাকাতদলকে দেখতে পাই। এ সময় ডাকাতদল পিস্তল, ছ্যানদাসহ দেশীয় অস্ত্র দিয়ে আমাদের সবাইকে জিম্মি করে।

নিলুফা বলেন আমাদের জিম্মিরত অবস্থায় ডাকাতদল গরু বিক্রির ২ লক্ষ ৫০ হাজার টাকা বের করতে বললে, আমরা কোন গরু বিক্রি করিনি মর্মে জানালেও তারা বিশ^াস করে না। পরে তারা ঘরে তল্লাশী করে ২০ ভড়ি স্বর্ণালঙ্কার ও ৩ টি স্মাট ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমার পিতা লাল চান মোল্যা, মেয়ে নাজিয়া (১৬), ছেলে নাইম(১২), নাজির (৯), অসুস্থ হয়ে পরলে লাল চান কে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে লাল চানের অবস্থা আশংকা জনক। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION