1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অর্ধকোটি টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪৬৬ জন পঠিত
ফরিদপুরে এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে এইচআইভি বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় ১৭ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা। তবে, এ দম্পতিকে আটক করা গেলেও তাদের ছেলে সজীব মাতুব্বর (২৭) উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। রোববার (২৫ জুন) সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দম্পতি হলেন- জেলার ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের মৃত আছমত মাতুব্বরের ছেলে আব্দুল মাতুব্বর (৫২) ও তার স্ত্রী হেনা বেগম (৪১)।

এর আগে শনিবার (২৪ জুন) রাত ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে ওই দম্পত্তির বসতবাড়িতে তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের ছেলে সজীব মাতুব্বর পালিয়ে যায়।

তবে তাকে আটকে অভিযান চলছে। তিনি আরও বলেন, এ দম্পতির ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। এরপর নিজ বাড়িতে রেখে বাবা-মায়ের সহযোগিতায় ইয়াবার কারবারি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION