1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অর্থ আত্মসাৎ এর অভিযোগে ফরিদপুর কো-অপারেটিভ ব্যাংকের সাবেক কর্মকর্তা পাশার বিরুদ্ধে মামলা দায়ের

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৫ জন পঠিত
অর্থ আত্মসাৎ এর অভিযোগে ফরিদপুর কো-অপারেটিভ ব্যাংকের সাবেক কর্মকর্তা পাশার বিরুদ্ধে মামলা দায়ের
অর্থ আত্মসাৎ এর অভিযোগে ফরিদপুর কো-অপারেটিভ ব্যাংকের সাবেক কর্মকর্তা পাশার বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক কো-অর্ডিনেটর (বরখাস্তকৃত) রহুল কুদ্দুস পাশার বিরুদ্ধে ব্যাংকের ঋণ ও আমানতের টাকা আত্মসাৎ এর অভিযোগে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমলি আদালতে মামলা দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, আসামি মো: রুহুল কুদ্দুস পাশা, পিং মৃত – মো: আলী শেখ, কমলাপুর, ফরিদপুর ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: এ কো-অর্ডিনেটর পদে (বরখাস্তকৃত) দায়িত্ব পালন কালে ব্যাংকের ঋন ও আমানত এর টাকা আত্মসাৎ করেন।

এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ৭ লক্ষ ৬৬ হাজার টাকা আদায় এর জন্য তাঁর বিরুদ্ধে গত ২১/৯/২৩ ইং তারিখে ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি : বাদী হয়ে এই মামলা করেন। যাহার মামলা নম্বর – সিআর ১২৩২/২০২৩। আদালত আসামির প্রতি সমন জারি করেছেন বলে জানা গেছে। এ ছাড়া, ব্যাংকের কর্মকর্তাদের হুমকি,অসদআচরন, অর্থ আত্মসাৎ, অপপ্রচার ও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ফরিদপুর সেন্ট্রাল কো: ব্যাংক কর্তৃপক্ষ গত ২৫/০৪/২০২২ ইং তারিখে ফরিদপুর কোতয়ালী থানায় একটি জিডি করেন। যাহার নম্বর- ১৪৪১।

এ ছাড়া জালিয়াতি ও প্রতারণার সাথে যুক্ত থাকার অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে একই আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। এই মামলায় আদালতে চার্জ গঠন পূর্বক বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় অভিযুক্ত রুহুল কুদ্দুস এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION