1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

অর্থপাচার মামলায় সিদ্দিকুর রহমানকে কারাগারে প্রেরণ

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৬৪ জন পঠিত
অর্থপাচার মামলায় সিদ্দিকুর রহমানকে কারাগারে প্রেরণ
অর্থপাচার মামলায় সিদ্দিকুর রহমানকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : অর্থপাচার মামলায় ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. আকবর আলী। এ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন সিদ্দিকুর রহমান। জামিনের মেয়াদ শেষ হওয়ার অনেক আগে তিনি জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

গত ৯ আগস্ট ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে প্রধান করে পাঁচ জনকে আসামি করে ১০০ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা পাচারের অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করে ফরিদপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক নাসিরউদ্দিন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী/২০১৫) এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর, খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক এপিএস এএইচএম ফোয়াদ, খন্দকার মোশাররফের প্রিয়ভাজন দুই সহোদর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেল।

সিদ্দিকুর রহমান ছাড়া অপর চারজন ২০২০ সালের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় সিআইডির দায়ের করার আড়াই হাজার কোটি টাকা পাচার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। সিদ্দিকুর রহমানের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, ফরিদপুর সিদ্দিকের নামে গত ৯ আগস্ট অর্থ পাচারের অভিযোগে মামলা হওয়ার পর তিনি গত ১৩ আগস্ট হইকোর্টের একটি বেঞ্চ থেকে চার সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন চান। ওই সময়কালের মধ্যে তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হতে নিদের্শ দিয়েছিলেন আদালত। হাইকোর্টের বেধে দেওয়ার সময় শেষ হওয়ার আগেই সিদ্দিকুর রহমান গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকার কাফরুল থানায় সাজ্জাদ হোসেন ও ইমতিয়াজ হাসানের নামে আড়াই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে প্রথম মামলায় ১০জনকে আসামি করে ঢাকার মেট্রপলিটান আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। পরবর্তিতে সম্পূরক অভিযোগ পত্রে আরও ৩৭ জনের নাম অন্তভূক্ত করা হয়। ওই মামলায় প্রথম দশ জনের মধ্যে সিদ্দিকুর রহমানের নাম ছিল না। তবে পরবর্তিতে নতুন করে যে ৩৭জনের নামে সম্পুরক অভিযোগপত্র দেওয়া হয় এর মধ্য সিদ্দিকুর রহমানের নাম রয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এ সম্পূরক অভিযোগপত্র নিয়ে শুনানী হওয়ার কথা।

প্রসঙ্গত ২০২০ সালের ৭ জুন পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি থেকে সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ১০জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার একদিন পর ৯ জুন খন্দকার মোশাররফ ফরিদপুর ত্যাগ করেন। খন্দকার মোশাররফ বর্তমানে সুইজারল্যান্ডে আছেন। ২০২০ সালের ২৬ জুন রুবেল বরকতের নামে ঢাকার কাফরুল থানায় আড়াই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION