1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

অচেতন অবস্থায় পথচারীকে উদ্ধার করলেন চরভদ্রাসনের ইউএনও

  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৭১৮ জন পঠিত
অচেতন অবস্থায় পথচারীকে উদ্ধার করলেন চরভদ্রাসনের ইউএনও
অচেতন অবস্থায় পথচারীকে উদ্ধার করলেন চরভদ্রাসনের ইউএনও

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকায় সোমবার দুপুর ১ টায় অজ্ঞাত এক পথচারী গুরুতর অসুস্থ্য ও অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে দ্রæত ছুটে গিয়ে নিজ গাড়ীতে তুলে হাসপাতালে ভর্তি করালেন ইউএনও তানজিলা কবির ত্রপা। উক্ত অসুস্থ্য পথচারী হচ্ছেন ময়মিনসিংহ জেলার গৌরীপুর গ্রামের ফজল হোসেনের স্ত্রী ছালমা বেগম (৫০)। পথচারী ছালমা বেগম প্রায় এক সপ্তাহ আগে পার্শ্ববতী সদরপুর উপজেলার বাইশ রশি গ্রামে তার মেয়ের জামাতা রেজাউল করিমের বাড়ী বেড়ানোর পর সোমবার সকালে সে একা নিজ বাড়ী ময়মিনসিংহর উদ্দেশ্যে রওয়ানা হয়।

উক্ত পথচারী উপজেলার গোপালপুর পদ্মার ঘাটে আসার পর উচ্চ রক্তচাপ রোগাক্রান্ত হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকেন। পরে ঘাট কর্তৃপক্ষ ইউএনওকে জানালে তিনি দ্রæত ছুটে এসে পথচারীকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ঘুরে জানা যায়, অসুস্থ্য পথচারী উচ্চ রক্তচাপ রোগাক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েছিল। প্রায় দু’ঘন্টাকাল সুচিকিৎসার পথচারী অনেকটা সুস্থ্য হয়েছেন।

হাসপাতালে অবস্থানরত অসুস্থ ছালমা বেগমের মেয়ের জামাতা রেজাউল করিম বলেন, “ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমার অসুস্থ্য শ্বাশুরীর প্রতি যে মানবতা দেখিয়েছেন তাতে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। তার এ মহানুভবতা আমাদের পরিবারে আদর্শ হয়ে থাকবে”। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যত আইন-কানুন বিধি বিধান সৃষ্টি হয়েছে সবই মানুষের শান্তি শৃঙ্খলার জন্যে। তাই আমি আমার অবস্থান থেকে কেবল মানবিক দায়িত্ব পালন করেছি”।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION