1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

৯ দিন ব্যাপি শুরু হয়েছে ফরিদপুর চৌধুরী বাড়ীর কীর্তন

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭৯৯ জন পঠিত
৯ দিন ব্যাপি শুরু হয়েছে ফরিদপুর চৌধুরী বাড়ীর কীর্তন
৯ দিন ব্যাপি শুরু হয়েছে ফরিদপুর চৌধুরী বাড়ীর কীর্তন

স্টাফ রিপোর্টার : শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুর শহরের চৌধুরি বাড়ী ২ রা জুন বৃহস্পতিবার থেকে ৯ দিন ব্যাপি শুরু হয়েছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। প্রতি বছরের ন্যায় এ বছরেও কীর্তনের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দদের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে চৌধুরি বাড়ী। একই সাথে আগত ভক্তবৃন্দদের মাঝে প্রতিদিনই বিতরন করা হচ্ছে মহা ভোগপ্রসাদ।

এদিকে এ উৎসবকে কেন্দ্র করে একটি মিনি মেলার আয়োজন করা হয়েছে। এতে হিন্দু ধর্মীয় নানা ধরনের জিনিসপত্র সহ বাহারী রকমের খাবারে ভক্তবৃন্দদের নিকট বেশ জনপ্রিয়তা লাভ করেছ মেলার স্টলগুলো। শ্রী শ্রী দূর্গা মন্দির এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির কমিটি সুত্রে জানা যায় শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পালন করা হয় হিন্দু ধর্মীয় নানা উৎসব।

শনিবার সকাল থেকে ৪০ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্তন যজ্ঞ শুরু হয়েছে। যা আগামী বুধবার শেষ হবে। এ ছাড়াও ৯ জুন বৃহস্পতিবার রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরন কীর্তন অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুন শুক্রবার নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ, দধি মঙ্গল, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ রাগ, মহাপ্রসাদ বিতরণ ও মহস্ত বিদায় এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION