আবুল হাসনাত, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা হামীম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এর সৌজন্যে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে গত (শনিবার ৮ এপ্রিল) বিকেল তিনটায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঈদ উপহার সুবিধা বঞ্চিত ৭০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলের সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি কে এম সেলিম, সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ্যাড.সুবল চন্দ্র সাহা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, পৌর আওয়ামীলীগের আহŸায়ক মনিরুল হাসান মিঠু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মো: শাহ সুলতান রাহাত, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ কে আজাদ আজ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছেন। আওয়ামী সরকার অতীতের মানুষের পাশে ছিল বর্তমানেও সরকার মানুষের পাশে আছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন তাকেই আমরা বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। আগামীতে শেখ হাসিনার ক্ষমতায় আসলে বাংলাদেশেই হবে সিঙ্গাপুর থাইল্যান্ডের মতো। একে আজাদ সাহেব তার বক্তব্য বলেন ভবিষ্যতে এ এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা, হাসপাতাল প্রতিষ্ঠাসহ অন্যান্য জনহিতকর কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।