1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু

হামীম গ্রুপের সৌজন্যে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪০২ জন পঠিত
হামীম গ্রুপের সৌজন্যে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার
হামীম গ্রুপের সৌজন্যে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এর সৌজন্যে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে ঈদ উপহার প্রদান করা হয়। আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদী এর সভাপতিত্বে গজারিয়া বাজারে আজ রবিবার সকাল ১১ টায় দেশরতœ শেখ হাসিনার ঈদ উপহার সুবিধা বঞ্চিত ৭০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি কে এম সেলিম,সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ড.যশোদা জীবন দেবনাথ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই রমজান মাসে কোন ইফতার পার্টি যাতে না করা হয় তাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব এ কে আজাদ আজ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছেন। বক্তারা আরোও বলেন এই আসনে সামনের জাতীয় নির্বাচনে এমন দানশীল মানুষকেই আমরা আমাদের এমপি হিসেবে দেখতে চাই। আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা সকলেই তার পক্ষ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION