1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু : ২ টি বাস ভাঙচুর

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৮ জন পঠিত
সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু : ২ টি বাস ভাঙচুর
সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু : ২ টি বাস ভাঙচুর

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় আলফাজ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলফাজ ওই উপজেলার চরগুপ্তরকান্দা এলাকার আলম খানের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে মহাসড়ক পার হচ্ছিল আলফাজ।

এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, শিবচর ও ভাঙ্গা থানার সীমান্তবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। পরে ভাঙ্গা থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং গোল্ডন লাইনের একটি বাস আটক করে শিবচর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে যানবাহন চলাচল ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION