1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সড়ক দুর্ঘটনায় এক জন নিহত

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৪ জন পঠিত
সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
সড়ক দুর্ঘটনায় এক জন নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলার (ঢাকা ফরিদপুর – বরিশাল মহাসড়কের) শংকর পাশা নামক এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট, ১৬-৪৬৪১) সড়কে থাকা একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থাকা এক আরোহী ঘটনাস্থলে নিহত হয়। সোমবার সকাল দশটায় উক্ত ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের মৃত জলিল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৬০)। এ ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের তাইজুদ্দিন শেখের ছেলে পান্নু শেখ (৬০) ও আছিরুদ্দিন শেখের ছেলে গনি শেখ (৬৫)।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। উত্তেজিত জনতা গাড়ীর চালক ও হেলপারকে মারপিট করায় তারা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এদিকে দূর্ঘটনা জনিত কারণে সাময়িক সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও বতর্মানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION