1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান

স্কুলছাত্রীর উপর স্প্রে ছিটিয়ে চুরি

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫১৮ জন পঠিত
স্কুলছাত্রীর উপর স্প্রে ছিটিয়ে চুরি
স্কুলছাত্রীর উপর স্প্রে ছিটিয়ে চুরি

মাহমুদুর রহমান(তুরান) : ফরিদপুর ভাঙ্গায় চেতনানাশক স্প্রে ছিটিয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিল্লাল মাতুব্বরের বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া আলাল মাতুব্বরের বাসায় এই দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে। এই বিষয়ে আলাল মাতুব্বর জানান, প্রতিদিনের ন্যায় আমি সকালে কাজের জন্য বাসা থেকে বের হয়ে যাই। এসময় আমার স্ত্রীও আমার এক সন্তানকে নিয়ে কোচিংয়ে যায়। বাসায় আমার আরেক মেয়ে রিদিতা ছিল।

চোরের দল বাসার দরজা নক করে আমার মোবাইল নাম্বার চায় আমার মেয়ে রিদিতার নিকট। আমার মেয়ে দরজা খুলে মোবাইল নাম্বার বলতে বলতে চোরের দল আমার মেয়ের চোখে মুখে অজ্ঞানের ওষুধ স্প্রে করে। আমার মেয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে পরেছিল। চোরের দল ঘরে থাকা এক লক্ষ বাইশ হাজার টাকা, স্বর্ণালংকার সহ বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

আমার স্ত্রী কোচিং থেকে ফিরে মেয়েকে ফ্লোরে পয়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে মেয়েকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছে নির্দিষ্ট একটি সময় পর আমার মেয়ের জ্ঞান ফিরবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেছেন, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION