1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সালথায় ৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০৭ জন পঠিত
সালথায় ৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
সালথায় ৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় একটি বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ আব্দুল পান্নু মাতুব্বর (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে উপজেলার মাঝারদিয়া এলাকার একটি বসতবাড়ি থেকে গাঁজাসহ ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। পান্নু মাতুব্বর ওই গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি। তিনি বলেন, এব্যাপারে সালথা থানায় নতুন করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION