1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু

সালথায় সংঘর্ষের ঘটনায় বসতঘর ভাংচুর ও লুটপাট

  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৬৪১ জন পঠিত
সালথায় সংঘর্ষের ঘটনায় বসতঘর ভাংচুর ও লুটপাট
সালথায় সংঘর্ষের ঘটনায় বসতঘর ভাংচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথার গট্টিতে গ্রাম্য দুগ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত দোকানঘর ও বসতঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে অন্তত ২টি দোকানঘর ও ১৮টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রাম্য মাতুব্বর চাঁন মিয়ার সমর্থক তুরাপ মাতুব্বরের সাথে প্রতিপক্ষ একই গ্রামের ইব্রাহিম খাঁনের সমর্থক আবু মাতুব্বরের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে রিবোধ চলে আসছিল। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে চাঁন মিয়ার সমর্থক তুরাপ মাতুব্বরের ভাই আবু মাতুব্বর বসতঘর উঠাতে গেলে বাধা দেয় তুরাপ মাতুব্বর। এই নিয়ে তুরাপ ও আবু মাতুব্বর মধ্যে কথা-কাটাকাটির মধ্যে দিয়ে একপর্যায়ে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে। তারই সূত্র ধরে, আজ সকালে চাঁন মিয়ার সমর্থক তোরাপ মাতুব্বর বসতঘরে হামলা চালায় ইব্রাহিমের সমর্থকরা, খবর পেয়ে চাঁন মিয়ার সমর্থকরা এসে একক ভাবে হামলা চালিয়ে ২টি দোকানঘর ও ১৮টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষকারীদের ইটের আঘাতে ও হামলায় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION