1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সালথা’য় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ জন পঠিত
সালথা'য় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সালথা'য় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালথা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বী নোমান, জাইকা কর্মকর্তা রিফাত রিয়াজসহ উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস বলেন, এ বছর উপজেলার ৩২’শ২৫ জন চাষিদের বিনামূল্যে সার ও বিভিন্ন বীজ দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION