1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সদরপুরে ২৫ শত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৫১৫ জন পঠিত
সদরপুরে ২৫ শত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
সদরপুরে ২৫ শত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে ২৫ শত কৃষকের মাঝে পাট, আউস ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে ২০২২-২৩ খরিফ-১ মৌসুমে সদরপুর কৃষি বিভাগের উদ্যোগে উক্ত সার, বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, কৃষি কর্মকর্তা বিধান রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা ডা: এ গফ্ফার মিয়া, সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। অনুষ্ঠান ১৭ শত কৃষকের মাঝে পাট বীজ ও ৮ শত কৃষকের মাঝে সার ও ধান বীজ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION