1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সদরপুরে সাংবাদিক হিরুর ইন্তেকাল

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৬ জন পঠিত
সদরপুরে সাংবাদিক হিরুর ইন্তেকাল
সদরপুরে সাংবাদিক হিরুর ইন্তেকাল

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে দৈনিক বাংলা-৭১ সাংবাদিক ইকবাল মাহমুদ হিরু (৩৯) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত হৃদ ও লিভার রোগে ভুগছিলেন। তিনি সদরপুর সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা-৭১ এর সদরপুর প্রতিনিধি ছিলেন।

তার অকাল মৃত্যুতে সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ও প্রবীন সাংবাদিক আঃ মজিদ মিয়া গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল গ্রামে তার নিজ বাড়িতে বাদ জহুর জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION