1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

সদরপুরে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৮০ জন পঠিত
সদরপুরে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন
সদরপুরে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় দেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেডের গ্রাহকদের সহজ সেবা প্রদানের লক্ষ্যে গ্রামীণফোন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় ফিতা ও কেক কেটে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন করেন গ্রামীনফোনের খুলনা বিজনেস সার্কেল এর রিটেইল হেড মোহাম্মদ সোয়েব আনসার।

উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর রিজিওনাল হেড মোঃ মাহমুদুল হাসান, ফরিদপুর আউটার ক্লাস্টার ম্যানেজার নাইম উল হাসান, ফরিদপুর রিজিওনাল রিটেইল চ্যানেল ম্যানেজার মোঃ মাকসুদ আলম, সদরপুর গ্রামীণফোন সেন্টারের পরিচালক মোঃ রিংকু খান ও সেলস এক্সকিউটিভ ফয়সাল আহম্মেদ জীবন।

এসময় বক্তারা বলেন, গ্রাামীণফোনের সকল সেবা নিশ্চিত করার লক্ষে সদরপুর গ্রাহকসেবা কেন্দ্র চালু করা হয়েছে। উপজেলার গ্রাহকেরা হ্যান্ডসেট, মডেম, রাউটার, সিমের মালিকানা পরিবর্তন, ফ্লেক্সিলোড ও বিল পেমেন্ট, ইন্টারনেশনাল রোমিং সারভিস, প্রি-পেইড ও পোস্টপেইড মাইগ্রেশনসহ গ্রামীণফোনের সকল সেবা পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION