1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

শোকজের জবাব দিলেন এমপি নিক্সন

  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১২৮৯ জন পঠিত
শোকজের জবাব দিলেন এমপি নিক্সন
শোকজের জবাব দিলেন এমপি নিক্সন

‘এডিটিং এর মাধ্যমে সংযোজন ও বিয়োজন করে রেকর্ড করা হয়েছে’

স্টাফ রিপোর্টার : রিটার্নিং কর্মকর্তার শোকজের জবাবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন বলেছেন, ‘আমার যে বক্তব্য আপনাকে অবহিত করা হয়েছে তা এডিটিং এর মাধ্যমে সংযোজন ও বিয়োজন করে রেকর্ড করা হয়েছে। আমার বিরোধী পক্ষ কর্তৃক অতিরঞ্জিত আকারে বিষয়টি প্রচারনা করা হয়েছে।’ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এলাকায় অবস্থান করে নির্বাচনী সভা করে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি-২২ এর উপবিধি (১) ও (২) এর বিধি ১৮ অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন করছেন- এ অভিযোগে গত সোমবার (২৭ মে) ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান তাকে শোকজ করেছিলেন।

ওই শোকজের জবাবে নিক্সন এদাবি করেন। কারন দর্শানোর অভিযোগে নিক্সনের লিখিত বক্তব্য তার পিএর মাধ্যমে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ভাঙ্গা-সদরপুর ও সহকারি রিটার্ণিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। লিখিত জবাবে নিক্সন বলেন, আপনার অফিস হতে কারন দর্শানোর নোটিশ আমার হস্তগত হয়েছে। উক্ত নোটিশের জবাবে জানানো যাচ্ছে যে, সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী মো. শহিদুল ইসলাম “আনারস” প্রতিক কর্তৃক অডিও/ভিডিও ক্লিপ (হোয়াটসঅ্যাপ) মাধ্যমে আমার যে বক্তব্য আপনাকে অবহিত করা হয়েছে তা এডিটিং এর মাধ্যমে সংযোজন ও বিয়োজন করে রেকর্ড করা হয়েছে।

আমার বিরোধী পক্ষ কর্তৃক অতিরঞ্জিত আকারে বিষয়টি প্রচারনা করা হয়েছে। তাহা ছাড়া আমার নিজ বাড়ীতে ঘরোয়া পরিবেশে আমার কিছু বক্তব্য (যাহা সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনী এলাকার মধ্যে নয়) অতিরঞ্জিত আকারে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, এছাড়া ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থী মো. মোখলেছুর রহমান “ঘোড়া” মার্কা কর্তৃক নির্বাচনী আচরন বিধি লংঘনের যে অভিযোগ দাখিল করা হয়েছে তার কোন স্বাক্ষ্য, প্রমান বা সত্যতা নাই। দৈনিক আমার দেশ পত্রিকায় অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। নিক্সন ওই শোকজের জবাবে আরও বলেন, আমি কোন নির্বাচনী প্রচারনা বা সভা সমাবেশে যাই নাই বা কোন বক্তব্য দেই নাই। এই ধরনের অভিযোগ করা প্রার্থীদের নির্বাচনী কৌশল মাত্র।

শোকজ জবাবের শেষে নিক্সন বলেন, ‘সেমতে প্রার্থনা আমার এই জবাব গ্রহন করতঃ আমার বিরুদ্ধে আচরন বিধি লংঘনের অভিযোগ খারিজ করিতে মর্জি হয়।’ ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, সংসদ সদস্য তার পিএস এর মাধ্যমে শোকজের লিখিত জবাব দিয়েছেন। প্রসঙ্গত ফরিদপুরের সদরপুর ও ভাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ন ব্যক্তি’ হয়েও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে এ শোকজ করা হয়। ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান গত সোমবার এ শোকজ করেন। নিক্সনকে মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তার জবাব দিতে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION