1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

শীতের সাথে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৭ জন পঠিত
শীতের সাথে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে
শীতের সাথে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে

মধুখালী সংবাদদাতা : পৌষে তীব্র শীত জেঁকে বসেছে সমগ্র ফরিদপুরের মধুখালী উপজেলাসহ এর আশেপাশে। কয়েকদিন সকাল থেকেই ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পরে জনজীবন। হঠাৎ শীতের মাত্রা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। তীব্র শীতে খেঁটে খাওয়া মানুষের বিপত্তি বেড়েছে। তীব্র শীত আর ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাস কাবু করে ফেলছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশী দুর্ভোগে পরেছে চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। মধুখালী উপজেলার সবচেয়ে স্থায়ী পুরাতন কাপড়ের দোকান রয়েছে পৌরসদরের ধান হাটা বাজারে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানের রাস্তার পাশে একাধিক শীত কাপড়ের দোকান গড়ে উঠেছে।

সেসব দোকানে রয়েছে নিন্ম আয়ের মানুষের ভিড়। সেখানে প্রায় অর্ধশতাধিক দোকানে শীতের শুরুথেকেই প্রচুর শীতের কাপড়ের আনা হয়েছে। কিন্তু শীতের সময়ে শীতের তীব্রতা না থাকায় ব্যবসায়ীরা লোকসান গুণছিল। তবে পৌষের শেষে এসে তীব্র শীত পরায় নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের উপচে পরা ভীড় হচ্ছে এসব দোকানে। তবে সুযোগ বুঝে দাম অনেক বেশি নেওয়ারও অভিযোগ রয়েছে বিক্রেতাদের বিরুদ্ধে। মধুখালী পৌরসদরের পুরাতন কাপর বাজার ছাড়াও কামারখালী, নওপাড়া, বাগাটে বাজারেও পুরাতন কাপড়ের দোকান রয়েছে। প্রতিটি দোকানেই ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION