1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫৭৯ জন পঠিত
শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া এসময় ওই যুবককে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. হারুন শেখ । তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৩ মে) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় প্রদানের সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশী পাহাড়ায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় , তিন বছর আগে ২০২০ সালের ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলফাডাঙ্গার পাচুড়িয়া গ্রামের একটি বাড়ি সংলগ্ন টয়লেটের পাশে স্লাবের উপর অষ্টম শ্রেণি পড়ুয়া ১৩ বছর বয়সী এক শিশুকন্যাকে চড় থাপ্পর মেরে ও ভয় দেখিয়ে ধর্ষণ করে হারুণ নামের ওই যুবক। পরে ধর্ষণের এই দৃশ্য তিনি মুঠোফোনে ধারণ করে শিশুটিকে হুমকি দিয়ে বলেন, এ ঘটনার কথা কাউকে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবেন। এঘটনায় ২০২০ সালের ২৭ নভেম্বর ওই শিশুর মা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণগ্রাফির অভিযোগে মো. হারুন শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলাটি প্রথমে তদন্ত করেন আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। পরে একই থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান ২০২১ সালের ২৮ জুন আদালতে হারুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন কুমার পাল জানান, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় এ রায় প্রদান করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী অর্থদণ্ডের এক লাখ টাকা শিশুটিকে দেওয়া হবে। তিনি বলেন, এই রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION