1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

লাবু চৌধুরীর সংবর্ধনা উপলক্ষে আ’লীগের প্রস্তুতি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫০৪ জন পঠিত
লাবু চৌধুরীর সংবর্ধনা উপলক্ষে আ'লীগের প্রস্তুতি
লাবু চৌধুরীর সংবর্ধনা উপলক্ষে আ'লীগের প্রস্তুতি

মনির মোল্যা, সালথা : ফরিদপুর-২, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সংবর্ধনা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সদ্য প্রয়ত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মরহুম বেলায়েত হোসেনের প্রতি স্মৃতি চারন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার,

সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিযা, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুপা বেগম, আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন চান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, শ্রমিকলীগের সহসভাপতি মনির মোল্যা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলমসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এসময় বক্তারা ২৯ নভেম্বর লাবু চৌধুরীর সংবর্ধনা সফল করার জন্য সকলকে আহব্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION