1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার শহীদদের স্বীকৃতির দাবীতে সমাবেশ

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৫৬৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যার শিকার সকল শহীদ ও তাদের পরিবারকে রাষ্ট্রিয়ভাবে শহীদ পরিবারের মর্যাদা দেয়ার দাবীতে গন সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেনী পেমার মানুষ।
বুধবার বিকালে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান বাবু বাড়িতে শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার সহস্রাধিক শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষেরা অংশ নেন।
শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি বৃহত্তর ফরিদপুর এর সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে গন সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মানিক মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক দিব্যেন্দু দ্বীপ।
ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক উজ্জ্বল সরকার লোটনের সার্বিত তত্বাবধানে ও সভা পরিচালনা করেন শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি বৃহত্তর ফরিদপুর কমিটির সদস্য সচিব উৎপল সরকার সাগরের পরিচালনায় গণহথ্যার শিকার পরিবারের সদস্যদের পরিবারের সদস্যরা সেদিনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।
এসময় বক্তারা, মুক্তিযুদ্ধে এসব পরিবারের অবদানের কথা বিবেচনা করে গণহত্যার শিকারদের শহীদ ও তাদের পরিবারকে শহীদ পরিবারের মর্যাদা দেয়ার দাবী জানান। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION