1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ও জঙ্গীবাদ দমনের প্রত্যয় নতুন ডিসি’র

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৯১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করার পাশাপাশি জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক নির্মুলে কাজ করার ঘোষনা দিলেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিপিএ।
মঙ্গলবার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ফরিদপুরে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতনিবিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে নবাগত জেলা প্রশাসক সংবাদকর্মীদের সহযোগীতা প্রত্যাশা করেন।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের প্রাচীণতম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য এ জেলার উন্নয়নে পরিকল্পিতভাবে রুপরেখা তৈরি করে সরকারকে প্রস্তাবনা দেয়া হবে বলে অভিমত দেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীসহ এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৪ ডিসেম্বর মো. কামরুল আহসান তালুকদার পিপিএ ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION