1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মাহামারী থেকে মানবকুল রক্ষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিশেষ পুজা

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৬২০ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
করোনা ও মহামারী থেকে মানবকুলকে রক্ষায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদীতে সনাতনী ধর্মীয় রীতিতে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ প্রার্থনা ও পুজা অর্চনাসহ ধমীয় নানা আয়োজন। দুইশ বছরের ধারাবাহিকতায় দত্ত পাড়া, বড় মাহাতো পাড়া, ছোটো মাহতো পাড়ায় মঙ্গলবার বিকাল থেকে শুরু হয়ে এ আয়োজন চলে মধ্যরাত পর্যন্ত। বিভিন্ন এলাকা থেকে আসা মতুয়া সম্প্রদায়ের কয়েকটি দল এ আয়োজনে যোগ দেন।


আয়োজক পক্ষে শ্যমল কুমার মাহাতো জানান, দুইশ বছর ধরে এখানে পুজা অর্চনা ও উৎসব হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বড় মাহাতো পাড়া হাজরা ভাটা শিব মন্দির ও সার্বজনীন দুর্গা মন্দির, বারোয়ারী মন্দির, রক্ষাচন্ডী মন্দিরে পুজা অর্চনাসহ ধর্মীয় আচারে নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
পুজাকারী সজল ঠাকুর জানান, রক্ষাচন্ডী ঠাকুর মানবকুলকে মহামারী তথা ডায়রিয়া, কলেরা থেকে রক্ষা করেন, সৃষ্টি দেবতা ব্রক্ষা ঠাকুর ও শিতলা ঠাকুরের পুজা করা হচ্ছে প্রতিকুল প্রকৃতির বিরুপ আচরণ থেকে মানবকুলকে রক্ষায়। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION