1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৭৬ জন পঠিত
ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়
ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে তেল-চিনি ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ধুলদী রেলগেট এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় নিত্যপণ্য লুজ তেল ও চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, সরকারি মূল্যের অধিক মূল্যে লুজ তেল ও চিনি বিক্রয় করা এবং একই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে মেসার্স জুলহাস ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে সরকারি মূল্যে তেল, চিনি ও কীটনাশক বিক্রি হচ্ছে কিনা সেগুলোও তদারকি করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION