1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ভাঙ্গা হাসপাতালে নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৬৪৯ জন পঠিত
ভাঙ্গা হাসপাতালে নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান
ভাঙ্গা হাসপাতালে নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা: প্রাণেশ চন্দ্র পন্ডিত মঙ্গলবার (২০ ডিসেম্বর) যোগদান করেছেন। এর আগে তিনি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ববর্তী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহাশিন উদ্দিন ফকিরের বদলির পর ডা: প্রাণেশ চন্দ্র পন্ডিত তার স্থলাভিষিক্ত হন। ৩৩তম বিসিএসের (স্বাস্থ্য ক্যাডার) এ পাশ করা এ কর্মকর্তার গ্রামের বাড়ি ফুলপুর উপজেলায়।

নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রাণেশ চন্দ্র পন্ডিত স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় হওয়ার শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবাগত কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান। ডা: প্রাণেশ চন্দ্র পন্ডিত বলেন, আমি সরকারের সকল চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। ভাঙ্গার সকলের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION