1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪১১ জন পঠিত
ভাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
ভাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী’কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক স্বামী-স্ত্রী’কে শনিবার (০৩ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (০২ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চৌকিঘাটা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দম্পতি হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শদিলাই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. সবুজ মিয়া (৪০) ও তার স্ত্রী আরজু আক্তার (৩২)।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই স্বামী-স্ত্রী’কে আটক করা হয়। তারা কুমিল্লা থেকে মাদক এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। এব্যাপারে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION