1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ভাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮০ জন পঠিত
ভাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
ভাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে সামাজিক-স¤প্রীতি কমিটির এক সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি সম্মেলন কক্ষে এ সামাজিক-স¤প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

ইউপি সচিব মোঃ সফিকুল ইসলাম রাসেলের সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার দাস,অধ্যক্ষ শাখাওয়াত হোসেন,ডাঃ দুলাল,নিজাম উদ্দিন সহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতি হলো নানা স¤প্রদায়ের মানুষের মধ্যকার স¤প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির বসবাস।

সমাজে বসবাসরত সব স¤প্রদায়ের মধ্যে পার¯পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব নিয়ে বসবাস করলে সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় থাকে। তিনি বলেন,প্রতিটিা ধর্মেই সম্প্রীতির কথা আছে।ইসলাম ধর্মে অন্য ধর্মের প্রতি শ্রদ্বাশীল হওয়ার কথা বলা আছে। পবিত্র কোরানে ও হাদিসেও সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। তিনি নৈতিক ও মানবিক মূল্যবোধস¤পন্ন সমাজ গঠনে যথাযথভাবে এগুলো অনুশীলনের আহবান জানান। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়।

অধ্যক্ষ শাখাওয়াত হোসেন বলেন, সমাপ্রীতি- ভাতৃত্ববোধ না থাকলে মানুষ একে অন্যকে ভালবাসে না। অন্যের কল্যাণ কামনা করে না। স্বীয় স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায়, অত্যাচার ও নির্যাতন করতেও দ্বিধাবোধ করেনা।তিনি বলেন, সমাজে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্বে সকলের সোচ্চার হতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের উচিৎ এদেরকে চিহ্নিত করে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করা। এক্ষেত্রে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION