1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৭১৯ জন পঠিত
ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শতাধিক শিক্ষক-শিক্ষিকারা।রোববার বিকেলে উপজেলার ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুনিরুল ইসলাম মুনিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুনির হোসেন বলেন, গত ২৯ জুলাই ২০২২ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহা স¤পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট সংবাদ। তিনি বলেন শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম শুধু ভাঙ্গা উপজেলা নয় তিনি বাংলাদেশের মধ্যে একজন সৎ এবং নিষ্ঠাবান অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন শিক্ষাবান্ধব অফিসার হিসেবে ইতিমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন। সমকাল পত্রিকায় তাকেসহ ভাঙ্গার বিভিন্ন শিক্ষকদের জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহা স¤পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন হওয়ায় আমরা উপজেলা শিক্ষক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় আরও বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ,সুলিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মঞ্জু রানী সরকার, তুজারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মজুমদার,কালামৃধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত মজুমদার,ভরিল হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, জাঙ্গালপাশা সরকারী প্রাথমিক ুিবদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সহ অনেকে।এসময় তারা বলেন পত্রিকায় আমাদের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করেছেন অথচ আমাদের সাথে ওই সাংবাদিক কোন রকম যোগাযোগ ছাড়াই কাল্পনিক এবং মনগড়া সংবাদ পরিবেশন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION