1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৮ জন পঠিত
ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২ টার ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনের পর ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সকালে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে একটি প্রভাতফেরী শেষে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্বা ও ভালোবাসা জানিয়ে বলেন,ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে চাই। আগামী প্রজন্মকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।

প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবু রহমান, নির্বাহী অফিসার আজিম উদ্দিন, সহকারী কমিশনার ভ‚মি) মাহামুদুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভ‚ঁইয়া, অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন,যুব উন্নয়ন কমৃকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, টিআই আনোয়ার হোসেন ,জনপ্রতিনিধি,ওবীরমুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION