1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় বিলের পানিতে নারীর লাশ

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ১৫১৭ জন পঠিত

ভাঙ্গা অফিস :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামের বিল থেকে ভাসমান অবস্থায় সোমবার গভীর রাতে মহিতুন বেগম(৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। নিহত মহিতুন বেগম পাশ্ববর্তি নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের নিজাম তালুকদারের স্ত্রী। সে এলাকাবাসির কাছে বিয়ের ঘটক হিসাবেই বেশ পরিচিত। এঘটনায় নিহতের ছেলে শাহজালাল বাদী হয়ে মঙ্গলবার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছে। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আজিজ জানান, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামের মনির হোসেনের পুত্র শান্তর কিছুদিন আগে তার মাধ্যমে বিয়ে হয়। ঈদের দিন (শনিবার) দুপুরে মনিরের বাড়িতে মহিতুন বেগম তার ঘটকালীর সম্মানী চাইতে গিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্ঠি হয়। এরপর থেকে ঐ গৃহবধুর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। সোমবার দিবাগত রাতে ¯হানীয় জেলেরা মাছ ধরতে বিলের মধ্যে যায়। এসময়ে জেলেদের লাইটের আলোতে ভাসমান অবস্থায় বস্তাবন্দী একটি লাশ দেখতে পায়। তারা বিষয়টি পাশ্ববর্তী ভাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের দাবী মনিরই মহিতুনকে হত্যার পর পানিতে ডুবিয়ে রেখেছিল। এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোঃ শফিকুর রহমান বলেন,মামলার এজাহার ভুক্ত আসামিদের ধরার জন্য পুলিশ কাজ করছে।অচিরেই আসামীদের গ্রেফতার করতে পুলিশ সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION