1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ভাঙ্গায় নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্নঃ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন

  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৬৭৮ জন পঠিত
ভাঙ্গায় নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
ভাঙ্গায় নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় উলাসী সৃজনী সংঘ(ঁংং) এর নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সদস্যদের স্বতঃস্ফুর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে নির্বাচন। ভোট গ্রহনের জন্য উপজেলার বিভিন্ন স্থানে ১৭টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহন সম্পন্ন করা হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল-১৪,শ ৪০ ।

এতে মাবিয়া আক্তার ৮১৩ ভোট পেয়ে সভাপতি,৯৯৭ ভোট পেয়ে খালেদা বেগম, ৭৮১ ভোট পেয়ে রহিমা বেগম সহসভাপতি নির্বাচিত হন। নির্বাচন সুষ্ঠ,সুশৃংখলভাবে সম্পন্ন করতে উপজেলা যুব উন্নয়ন,তথ্য আপা প্রকল্প,কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। নির্বানের সার্বিক তত্তাবধান করেন রিজিওনাল কো-অর্ডিনেটর আজিম উদ্দিন,উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ মোখলেসুর রহমান।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, নির্বাচন কমিশনার উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোল্লা আল মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া। নির্বাচন উপলক্ষে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। সরেজমিন গিয়ে দেখা যায় ভোটাররা আনন্দঘন পরিবেশে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার কৃষি সম্প্রসারণ কর্মকতা মোল্লা আল মামুন বলেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে নারীদের মধ্যে দক্ষতা,নেতৃত্ব দানের প্রবনতা এবং নারীর ক্ষমতায়ন বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION