1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ভাঙ্গায় গৃহহীন পরিবারগুলোর মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর

  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৭১৩ জন পঠিত
ভাঙ্গায় গৃহহীন পরিবারগুলোর মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর
ভাঙ্গায় গৃহহীন পরিবারগুলোর মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিেেসবে ১,শ ৬৩টি ভ’মিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী হস্তান্তর কার্যক্রম উপলক্ষে উপজেলার পূর্ব সদরদী গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এ ঘরগুলো হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এসএম মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড সহ পদস্থ কর্মকর্তা ,রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ।

এ সময় বেশ কয়েকটি পরিবারকে উপার্জনের জন্য নানা উপকরনসামগ্রী বিতরণ করা হয়। এ সময় জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার স্বরূপ ভ‚মি ও গৃহহীন মোট ৭শ ৭২ টি পরিবারকে জমিসহ নতুন ঘর হন্তান্তরের মাধ্যমে ভাঙ্গা উপজেলাকে ভ’মিহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION