1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ভাঙ্গায় কৃষকের বাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ-সম্মেলন

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪৯৩ জন পঠিত
ভাঙ্গায় কৃষকের বাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ-সম্মেলন
ভাঙ্গায় কৃষকের বাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ-সম্মেলন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দা গ্রামের হত-দরিদ্র কৃষক জবের মিয়ার বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ-সন্মেলন করা হয়েছে। সোমবার সকালে ভাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।এ সময় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং দোষীদের শাস্তি দাবী করেন।।সংবাদ-সন্মেলনে বিবির কান্দা গ্রামের ভুক্তভোগী জবের মিয়ার কন্যা মিনারা আক্তার কান্নাবিজরিত কন্ঠে তার লিখিত বক্তব্যে বলেন,গত ১৩ অক্টোবর পূর্ব শত্রæতার জেরে পরিকল্পিত ভাবে ১২-১৩ সদস্যের একদল সন্ত্রাসী জাহাঙ্গীর খলিফার নির্দেশে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে আমাদের ওপর হামলা চালায়।

তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার মা আকলিমা বেগম(৫৫)আমার বোন সুখী আক্তার(২২)এবং মিনারা আক্তার(২৪)গুরুতর আহত হন।তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বা¯হ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ-সন্মেলনে ক্ষতিগ্রস্থ জবেদ মিয়া জানান,জাহাঙ্গীর খলিফা গংদের সাথে পূর্ব হতে আমার বাড়ীর জায়গা জমিসহ নানা বিষয়াদি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে । কিছুদিন আগে জাহাঙ্গীর খলিফাগংদের দায়ের করা একটি জমি সংক্রান্ত মামলায় আমরা রায় পেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গত ১৩ অক্টোবর বিকাল আনুমানিক পাঁচটায় জাহাঙ্গীর খলিফার নেত্বত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা,রামদা, লোহার রড,শাবল,কাঠের চলা নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে বাড়ীঘর ভাংচুর করে এবং এলাপাথাড়িভাবে আমার স্ত্রী এবং মেয়েদের পিটিয়ে গুরুতর আহত করে ।

এ সময় মেয়েদের নিকট স্বর্নের চেইন ছিনতাই করে এবং নগদ টাকা ও আসবাব পত্র নিয়ে যায়।যাওয়ার সময় তারা প্রকাশ্য প্রাননাশের হুমকি দিয়ে বাড়ী-ঘর থেকে চলে যেতে বলে এবং মামলা বা কারো কাছে কোন অভিযোগ করলে ভয়াবহ পরিনতি হবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় কৃষক জবেদ মিয়া (৬২) বাদি হয়ে জাহাঙ্গীর খলিফা (৬০)মেহেদী খলিফা(৩০)জাহিদুল খলুফা(৩৬)মাছু বোগম(৪০)কে আসামী করে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জিয়ারুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,ঘটনা¯হল পুলিশ পরিদর্শন করেছে।সু¯ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যব¯হা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION